‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আমতলীতে স্ত্রী পরিচয়ে স্বাক্ষর জাল ও মিথ্যা মামলা করায় স্বামীর ৪ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : Nov 5, 2026 ইং
আমতলীতে স্ত্রী পরিচয়ে স্বাক্ষর জাল ও মিথ্যা মামলা করায় স্বামীর ৪ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন: আমতলীতে স্ত্রী পরিচয়ে স্বাক্ষর জাল ও মিথ্যা মামলা, সোহেলের ৪ বছরের কারাদণ্ড
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে অন্য এক নারীকে প্রকৃত স্ত্রী সাজিয়ে তাঁর নাম ও পিতার নাম ব্যবহার করে স্বাক্ষর জাল এবং আদালতে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় সোহেল মাতুব্বর (৩৮) নামে এক ব্যক্তিকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (৪ নভেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ায় এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, নিজের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলাকে ক্ষতিগ্রস্ত করতে সোহেল মাতুব্বর অন্য এক নারীকে স্ত্রী কুলসুম বেগম পরিচয় দিয়ে তাঁর স্বাক্ষর জাল করেন। পরে ওই পরিচয়ে আদালতে আরেকটি যৌতুক মামলা দায়ের করান। এমনকি জাল মামলার নথি আগের মামলায় উপস্থাপন করে স্ত্রীকে দুই স্বামীর স্ত্রী হিসেবে প্রমাণের চেষ্টা করেন। পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেরে কুলসুম বেগম আদালতে দরখাস্ত দাখিল করেন। শুনানি, কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত জালিয়াতি ও প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪৬৫ ধারায় দুই বছর, ৪৭১ ধারায় এক বছর এবং ৪১৭ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল মাতুব্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। আমতলী আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে

বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে

ad300