ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

  • প্রকাশের সময় : May 28, 2026 ইং
বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ছবির ক্যাপশন: বরগুনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা কথা বলছেন সার্কিট হাউস ঈদের প্রধান জামাতে
ad728
বরগুনা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বরগুনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

বৃহস্পতিবার সকাল ৭টায় বরগুনা পৌরসভা সার্কিট হাউস কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

প্রধান জামাতে ইমামতি করেন আলিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন। এছাড়া সকাল সাড়ে ৭টায় আবুল হোসেন ঈদগাহ মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বরগুনা জেলা ও বিভিন্ন উপজেলার শতাধিক জামে মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদুল আজহা উপলক্ষে সকাল থেকেই জেলা ও উপজেলার গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সর্বস্তরের মানুষ।
এদিকে ঈদকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সক্রিয় রয়েছে বরগুনা জেলা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

ad300