ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে গাছ কাটার সময় পেটের ভিতর ঠাল ঢুকে এক যুবকের মৃত্যু।

  • প্রকাশের সময় : Jul 2, 2026 ইং
তালতলীতে গাছ কাটার সময় পেটের ভিতর ঠাল ঢুকে এক যুবকের মৃত্যু। ছবির ক্যাপশন: তালতলীতে গাছ কাটার সময় পেটের ভিতর ঠাল ঢুকে এক যুবকের মৃত্যু।
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামে কৃষ্ণচূড়া গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রুবেল খাঁন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল খাঁন উপজেলার চামোপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ ব্যবসায়ী চাঁন মিয়া জাকিরতবক গ্রামের হাতেম খাঁনের একটি গাছ ক্রয় করেন। বৃহস্পতিবার গাছটি কাটার জন্য চামোপাড়া গ্রামের জুলমত খাঁন ও তাঁর দুই ছেলেসহ নয়জন শ্রমিক সেখানে কাজ করতে যান।

দুপুরে একটি কৃষ্ণচূড়া গাছ আংশিক কাটার পর পুকুরে পড়ে থাকা ডালপালা সরানোর কাজ করছিলেন রুবেল খাঁনসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ গাছটি পড়ে যায়। এতে রুবেল গাছের নিচে চাপা পড়েন এবং একটি ডাল তাঁর পেটে ঢুকে গুরুতর আঘাত করে। স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জুলমত খাঁন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাছটি অর্ধেক কেটে পুকুরে পড়ে থাকা ডালপালা তুলছিলাম। হঠাৎ গাছটি পড়ে যায়। এতে আমার ছেলে রুবেল চাপা পড়ে এবং একটি ডাল তার পেটে ঢুকে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহফুজা আক্তার বলেন, রুবেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: শতাধিক যানবাহনে ত

বরগুনায় জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান: শতাধিক যানবাহনে ত

ad300