ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন!

  • প্রকাশের সময় : Sep 14, 2026 ইং
বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! ছবির ক্যাপশন: বরগুনা প্রেসক্লাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করছেন শুভাশ চন্দ্র ঘোষ।
ad728

সোহাগ হাওলাদার প্রতিনিধি: বরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে বিপ্লব বিশ্বাসসহ আটজনের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন শুভাশ চন্দ্র ঘোষ। এ সময় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা প্রেসক্লাবের হলরুমে রাত আটটার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে শুভাশ চন্দ্র ঘোষ বলেন, বরগুনা শহরের খাকদোন নদীর উত্তর পাড়ের বড় গৌরীচন্না মৌজায় বিভিন্ন খতিয়ানে তাদের প্রায় ৯ একর রেকর্ডীয় জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে ইটভাটার ব্যবসা করলেও সম্প্রতি হাউজিং ব্যবসা শুরু করেছেন তারা।  তিনি অভিযোগ করেন, চিহ্নিত চাঁদাবাজ ও বিভিন্ন মামলার আসামি হিসেবে উল্লেখ করা বিপ্লব বিশ্বাস তার দলবলসহ তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে বিপ্লব বিশ্বাস, কালাম (তথাকথিত মেম্বার), সেন্টু (সোনাখালী), ডলার, লিমন, সবুজ, হারুন (মাস্টার) ও আব্বাস- সহ আরো ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের জমিতে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে জমি থেকে মাটি কেটে দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর বরগুনা থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান শুভাশ চন্দ্র ঘোষ। বর্তমানে তিনি ও তার ভাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে শুভাশ চন্দ্র ঘোষ বলেন, ঘটনাটি সম্পূর্ণ সত্য, তথ্য অনুসন্ধান করে সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন।  এ সময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেসবুকের ফাঁদে বরগুনার স্কুলছাত্রী: সমকামী নারীসহ সাভার থেকে

ফেসবুকের ফাঁদে বরগুনার স্কুলছাত্রী: সমকামী নারীসহ সাভার থেকে

ad300