‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন আছে, শিক্ষার্থী নেই!

  • প্রকাশের সময় : Oct 10, 2026 ইং
বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন আছে, শিক্ষার্থী নেই! ছবির ক্যাপশন: বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন আছে, শিক্ষার্থী নেই!
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকটের পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও মাত্র দুই শিক্ষার্থীর বিপরীতে পাঁচজন শিক্ষক, আবার কোথাও দুপুর গড়িয়ে গেলেও শ্রেণিকক্ষ পড়ে থাকছে শিক্ষার্থীশূন্য। এ পরিস্থিতিতে সরকারি প্রাথমিক শিক্ষার মান ও অভিভাবকদের আস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বরগুনা সদর উপজেলার মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র দুজন, বিপরীতে শিক্ষক পাঁচজন। পাশের চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে মাত্র পাঁচজন। অন্যদিকে পূর্ব হোসনাবাদসহ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, পাঠদানের মান নিয়ে অসন্তোষ এবং তদারকির ঘাটতিতে সরকারি বিদ্যালয়ের প্রতি আস্থা কমছে। ফলে অনেক অভিভাবক সন্তানদের কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় ভর্তি করছেন। তবে শিক্ষকদের দাবি, শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তার ও অভিভাবকদের মানসিকতাও দায়ী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় ৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ৮১ হাজার ৯০০ জন। এসব বিদ্যালয়ে মঞ্জুরিকৃত ৫ হাজার ৪৭টি শিক্ষক পদের বিপরীতে শূন্য রয়েছে ৪৬৪টি। কর্মরত শিক্ষকদের হিসাবে ছাত্র-শিক্ষক অনুপাত প্রায় ১:১৮। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ্ জানান, নির্ধারিত সময়ের আগে শিক্ষকদের বিদ্যালয় ত্যাগের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও সংশ্লিষ্টদের মতে, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান, কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করলেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শুরু হলো প্রাইম ব্যাংক আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট ট

বরগুনায় শুরু হলো প্রাইম ব্যাংক আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট ট

ad300