‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন: Participants attend a capacity-building training and exchange workshop for Upazila Disaster Management Committee members organized by Jagonari in Taltali, Barguna.
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সাইক্লোন প্রস্তুতি ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্রের সহনশীলতা প্রকল্পের (KOICA_HPP Barguna Project) আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবির কুমার কর। এতে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, রাখাইন সম্প্রদায়ের সদস্য ও যুব স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব, কর্তব্য ও কার্যপরিধি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং প্রস্তুতি পরিকল্পনা দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় জাগোনারীর বিভিন্ন কার্যক্রম এবং KOICA-এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা ও সমন্বয় বৃদ্ধি করে তালতলী উপজেলাকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300