নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার জন্য কেনা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাইসাইকেল প্রদর্শনীতে তিনি বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন। জানা গেছে, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে এসব বাইসাইকেল উপহার দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানো।
বাইসাইকেলের নমুনা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক শেষকথা Seshkatha News