‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বরগুনায় প্রাইভেটের বকেয়া নিয়ে মারধরে শিশুসহ আহত ৩

  • প্রকাশের সময় : Nov 21, 2026 ইং
বরগুনায় প্রাইভেটের বকেয়া নিয়ে মারধরে শিশুসহ আহত ৩ ছবির ক্যাপশন: Three people, including a child, injured in an attack over unpaid private tuition fees in Barguna.
ad728

বরগুনায় প্রাইভেটের বকেয়া টাকা নিয়ে শিক্ষিকার স্বামীর মারধরে শিশুসহ আহত ৩। মাত্র ২০০ টাকা বকেয়া থাকায় বিরোধের জেরে ১০ বছর বয়সী শিক্ষার্থীর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাতের অভিযোগ। শিশুটির মাথায় ১৫ থেকে ১৬টি সেলাই, ছেলেকে বাঁচাতে গিয়ে আহত বাবা-মাও।

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় মাত্র ২০০ টাকা প্রাইভেট পড়ার বকেয়া নিয়ে বিরোধের জেরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মাথা ফেটে ১৫ থেকে ১৬টি সেলাই দিতে হয়েছে। আহত শিশুটিকে রক্ষা করতে গিয়ে তার বাবা-মাও আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আবদুল্লাহদুল্লাহ ওই গ্রামের বেলাল হাওলাদার ও নুরজাহান বেগমের ছেলে। সে স্থানীয় বেলাহিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রায় আট মাস ধরে স্থানীয় এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ত সে। মাসিক বেতন ছিল ৪০০ টাকা। অক্টোবর মাসের বেতনের ২০০ টাকা পরিশোধ করলেও আর্থিক সংকটের কারণে বাকি ২০০ টাকা কয়েক দিন পরে দেওয়ার কথা জানিয়েছিলেন তার বাবা। অভিযোগ, বকেয়া টাকা নিয়ে শিক্ষিকার স্বামী মিজানুর রহমানের সঙ্গে বেলাল হাওলাদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষিকার বাড়ি থেকে বের হওয়ার সময় মিজানুর রহমান বাঁশের লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করেন। ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবা বেলাল হাওলাদার এবং পরে মা নুরজাহান বেগমও মারধরের শিকার হন। এ ঘটনায় মিজানুর রহমানের পরিবারের সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জহিরুল ইসলাম জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবা-মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমান দাবি করেন, প্রাইভেটের টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাত্র ২০০ টাকা বকেয়া নিয়ে একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান!

আমতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান!

ad300