ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিতে গণশুনানি:

  • প্রকাশের সময় : Apr 16, 2026 ইং
পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিতে গণশুনানি: ছবির ক্যাপশন: পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিতে গণশুনানি
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় নিরাপদ পানি সংকট, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষা জোরদারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনগণ পানি সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়ে জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিনাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণশুনানির আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ, সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না, জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) সভাপতি শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম।

গণশুনানিতে বক্তারা পাথরঘাটার তীব্র সুপেয় পানির সংকট, লবণাক্ততা বৃদ্ধি, পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) অচল থাকা, বৃষ্টির পানি সংরক্ষণের সীমাবদ্ধতা এবং নিরাপদ পানির উৎস স্থাপন ও রক্ষণাবেক্ষণের নানা সমস্যা তুলে ধরেন। এছাড়া দুর্যোগকালে স্কুল ও সাইক্লোন শেল্টারে পানি নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা, শিশু সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষা বিভাগের প্রতিনিধি মো. বেলায়েত হোসেন জানান, বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল ব্যবস্থাপনা কমিটি, পিটিএ ও অভিভাবকদের সম্পৃক্ত করে কাজ চলছে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, বর্তমানে রিজার্ভ পুকুর খননের জন্য কোনো বরাদ্দ নেই। তবে পারিবারিক পানির ট্যাংকের জন্য আবেদন করলে ব্যবস্থা নেওয়া সম্ভব। তিনি পিএসএফ ব্যবস্থাপনায় দুর্বলতা ও চুরির সমস্যার কথাও উল্লেখ করেন।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এ সময় পানি ব্যবস্থাপনায় কার্যকর কমিটি গঠন, উন্মুক্ত বাজেটে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের গণশুনানি আরও বিস্তৃতভাবে আয়োজনের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার সমস্যাগুলো উপস্থাপন করা হবে।

সংবাদ প্রেরক: শোয়েব তাসিন, পাথরঘাটা, বরগুনা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিয

বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিয

ad300