ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

খেলার সময় মাঠে গরু প্রবেশ! কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে!

  • প্রকাশের সময় : Apr 26, 2026 ইং
খেলার সময় মাঠে গরু প্রবেশ! কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে! ছবির ক্যাপশন: খেলার সময় মাঠে গরু প্রবেশের জেরে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে একটি গরুর বাছুর প্রবেশ করাকে কেন্দ্র করে মারামারির জেরে মো. হযরত আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলে মো. মুসার বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণখোলা মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে। রোববার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় হরিণখোলা কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে মো. মুসাও সেখানে খেলছিল। একই সময়ে হযরত আলী গরু নিয়ে পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি গরুর বাছুর মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মো. মুসা হযরত আলীকে ধরে প্রথমে মাদ্রাসার পুকুরের পাকা ঘাটে আছাড় দেয় এবং পরে কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা গুরুতর আহত হযরত আলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা ইউনুস খলিফা জানান, ভাতিজার অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন এবং সকালে হাসপাতালে নিয়ে যান।

এদিকে একমাত্র ছেলের মৃত্যুর ঘটনায় হতদরিদ্র মা আসিয়া বেগম কান্নায় ভেঙে পড়েন।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

ad300