ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার
ad728


বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে বরগুনা সদর উপজেলার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজি বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা।

গ্রেফতারকৃত মো. রিয়াজুল ইসলাম বরগুনা জেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ইন-খুদার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একজন সক্রিয় মাদক কারবারিকে আটক করা হয়েছে। বরগুনা জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের

বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের

ad300