‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : Nov 19, 2026 ইং
পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে করণীয় নিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানির সংকট, নদীভাঙন, খাল ভরাট, জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাসহ উপজেলার বিভিন্ন পরিবেশগত সমস্যা তুলে ধরা হয়। এ সময় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও জলাশয় পুনরুদ্ধার, পুকুরের পানি পরিশোধন এবং পুকুর স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারী, শিশু, বয়স্ক ও উপকূলীয় জনগোষ্ঠীর দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন বন্ধ থাকা পানির পাম্প ও সরবরাহব্যবস্থা সচল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণই এ প্রকল্পের মূল লক্ষ্য। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৯ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

১৯ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300