তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গাবতলী গ্রামের একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। বরগুনা জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক দল মোতায়েন ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসার একটি কক্ষের খাটের তোশকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় বাসায় অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন—লিমন (২৮), অনিক মজুমদার (২৫), মো. জামাল (২৭), জিহাদ (৩৫) ও হৃদয় (২৪)। বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বরগুনার তালতলীতে চায়না পিস্তল ও গুলিসহ ৫ জন গ্রেপ্তার:পুলিশের প্রেসব্রিফিং
- প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে চায়না পিস্তল ও গুলিসহ ৫ জন গ্রেপ্তার: জেলা পুলিশের প্রেসব্রিফিং
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News