ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে এসএসসি ফরম পূরণে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! আমতলী-তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ জোরদারে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরগুনার এক কর্মকর্তার জমিতে আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন বরগুনায় যুবলীগ নেতার অবৈধ গরুর খামারে অতিষ্ঠ এলাকাবাসী! বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্র্য! বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান ১৯ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝরা বোলিং পাথরঘাটা থানা পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ: দাফনের সময় মায়ের নিখোঁজে রহস্য! বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে! বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের দাবিতে আমতলীতে ৩ দিনের গণঅনশন বরগুনা জেলা প্রশাসকের পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন পাথরঘাটায় নিরাপদ পানি নিশ্চিতে গণশুনানি: আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পরিবার পলাতক

  • প্রকাশের সময় : Mar 12, 2026 ইং
আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পরিবার পলাতক ছবির ক্যাপশন:
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় তালগাছের রস সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে আতাহার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, একই গ্রামের সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি মিলে আতাহার হাওলাদারকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলাভাঙ্গা গ্রামের সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি তালগাছ নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে আতাহার হাওলাদার তালগাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নেন। বিকেলে সাইদুল মৃধা ওই গাছে বাঁশের আড় দিয়ে গাছের মুছি কাটেন। এ বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি আতাহার হাওলাদারকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মহুয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুল মৃধা ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে যান।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

ad300