ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় নিষিদ্ধ সংগঠনের নেতা ধরিয়ে দিলে ৫০হাজার টাকা পুরস্কার ঘোষণা

  • প্রকাশের সময় : Sep 2, 2026 ইং
বরগুনায় নিষিদ্ধ সংগঠনের নেতা ধরিয়ে দিলে ৫০হাজার টাকা পুরস্কার ঘোষণা ছবির ক্যাপশন: বরগুনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাগরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক!

সম্প্রতি বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণের একটি ঘটনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম সাগরের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ছাত্রদলকে ‘টোকাই’ আখ্যা দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং আওয়ামী লীগের ‘ভালো সময়’ ফিরলে ছাত্রদল নেতাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার হুমকি দেন!

এ বক্তব্যের প্রতিবাদে ছাত্রদল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। কামরুজ্জামান রাজ্জাক সাইফুলের বক্তব্যকে উসকানিমূলক দাবি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দের আহ্বান জানান এবং ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন। এদিকে, কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর দাবি, এর কিছুদিন আগে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতির অভিযোগে "মায়া বৈশাখী" নামক এক নারীকে ছাত্রদল কর্মীরা প্রতিহত করলেও পরে কলেজ ছাত্রদলের-ই এক নেতার সমন্বয়ে বিষয়টি মীমাংসা করা হয়। তাদের দাবি, এ ঘটনার প্রেক্ষাপটেই সাইফুলের লাইভ বক্তব্যটি প্রচার করা হয়। ঘটনাটি নিয়ে বরগুনার রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবিতে স্থানীয়দের মানববন

বরগুনার পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবিতে স্থানীয়দের মানববন

ad300