ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 27, 2026 ইং
পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ সংলাপের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন এবং পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক। এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংলাপে শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতে প্রধান চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নির্ধারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যুব সংগঠনের সম্পৃক্ততা জোরদার, বিদ্যমান নীতি ও সেবার মানের ঘাটতি চিহ্নিতকরণ এবং জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে যৌথভাবে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, “আমাদের মা-বাবারা সন্ধ্যার আগেই হাঁস-মুরগি, গরু-ছাগল আটকে রাখেন, অথচ সন্তানরা কোথায় যায়, কী করে, গভীর রাত পর্যন্ত কোথায় থাকে তা খেয়াল রাখেন না। শিশু সুরক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বাবা-মা। পরিবার থেকেই শিশু সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশ

বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশ

ad300