ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : May 27, 2026 ইং
বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা খাল খনন প্রকল্পে অনিয়ম, গাছ কাটা এবং রাতের আঁধারে কাজ পরিচালনার অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে কাজ বন্ধের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২০ লাখ টাকার এ খাল খনন প্রকল্পের দায়িত্ব পান কুকুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকু। গত এপ্রিল মাসে ২ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের কালিপুরা খাল খননের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং কাজটি তার অনুকূলে যায়।

অভিযোগ রয়েছে, গত ২০ মে থেকে খনন কাজ শুরু হলেও শুরু থেকেই প্রকল্পের নিয়মনীতি মানা হয়নি। এলাকাবাসীর দাবি, খাল সেচ দিয়ে পানি অপসারণের পর খনন করার কথা থাকলেও ভরা খালেই ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে কাজ করা হচ্ছে। এতে খালের দুই পাড়ের হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এছাড়া গত তিন দিন ধরে রাতের আঁধারে খনন কার্যক্রম চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল জব্বার, নাদিম আহমেদ, রাসেল ও খলিল অভিযোগ করে বলেন, খাল খননের নামে কোটি টাকার গাছ ধ্বংস করা হয়েছে, অথচ এতে কৃষকদের তেমন কোনো উপকার হবে না। তারা দ্রুত অনিয়ম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় নারী বাসিন্দা মুনসুরা বলেন, “আমার কয়েকটি গাছ মেশিন দিয়ে কেটে ফেলছে। রাতের বেলা ভরা খাল কাটার এমন কাজ আগে দেখিনি।”

কুকুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল আউয়াল ও তাসলিমা বেগম অভিযোগ করেন, খাল খননের নামে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. কায়েসুর রহমান ফকু বলেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। রাতের আঁধারে কাজ করার অভিযোগ সঠিক নয়। তবে ভেকু মেশিন দিয়ে কাজ করার সময় কিছু গাছ কেটে ফেলার বিষয়টি তিনি স্বীকার করেন।

এ বিষয়ে আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, সেচ ছাড়া খনন এবং অনিয়মের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওই খাল আর খনন করা হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অভিযোগের বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: হাসপাতালের স্ট

আমতলীতে ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: হাসপাতালের স্ট

ad300