ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

  • প্রকাশের সময় : Jul 3, 2026 ইং
বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম ছবির ক্যাপশন: বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম
ad728


মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় বরগুনার আমতলী উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় নির্ধারণ করা হয়েছে ৩ একর জমি।

বরগুনার আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ডের দক্ষিণ পাশে প্রস্তাবিত যায়গায় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে টানা তিন দিন ধরে সীমানা চিহ্নিত করে প্রায় ৩ একর জমি নির্ধারণ করা হয়েছে।  গতকাল ২রা জুলাই ২০২৬ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মুহাম্মদ আশরাফুল ইসলাম সরজমিনে উপস্থিত থেকে মিনি স্টেডিয়াম এর জন্য -
উপজেলা আমতলী, জে.এল নং-৩০, মৌজা: চাওড়া
এস.এ খতিয়ান নং-০১
এস.এ দাগ নং-১১৬, ১১৭ ও ৬০১
জমির পরিমাণ: ৩.০০ একর
নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা (নিশান) টানানো হয়েছে এবং উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী মহোদয়ের নির্দেশনায় সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার এর কাছে ৩ একর জায়গা বুঝিয়ে দেয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়।

গতকাল জমির পরিমান অনুযায়ী সীমানা চিহ্নিত করে লাল পতাকা (নিশান) টানানো শেষে আজ ৩রা জুলাই ২০২৬ আমতলী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার এর উপস্থিতিতে মিনি স্টেডিয়ামের নির্ধারণী স্থানে সাইনবোর্ড টানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের আমতলী উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ কাওসার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য খান মোঃ জামাল সহ স্হানীয় ব্যাক্তিবর্গ।

কবে নাগাদ মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে এ প্রশ্নে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর বলেন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে। তিনি আরও বলেন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।স্টেডিয়ামটি বাস্তবায়িত হলে আমতলীর ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার এবং তরুণ প্রজন্মের খেলাধুলার পাশাপাশি ত্বরান্বিত হবে তাদের প্রতিভা বিকাশ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ও তালগাছে ভয়াবহ অগ্নিকাণ্ড:

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ও তালগাছে ভয়াবহ অগ্নিকাণ্ড:

ad300