‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তালতলীতে আলামিন-সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ!

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
তালতলীতে আলামিন-সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ! ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আলামিন ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে আলামিন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার তালতলী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলামিন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগও করেন তাঁরা। বক্তারা আরও দাবি করেন, আলামিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এরপরও তাঁকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

এ সময় আলামিন ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলামিনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বামনায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু:

বামনায় পানিতে ডুবে এক নারীর মৃত্যু:

ad300