‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় মা ও বোনদের ওপর হামলা: মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড!

  • প্রকাশের সময় : Oct 7, 2026 ইং
বরগুনায় মা ও বোনদের ওপর হামলা: মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড! ছবির ক্যাপশন: বরগুনায় মা ও বোনদের ওপর হামলা: মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড!
ad728

সাইফ সোহেল : বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় মা ও বোনদের ওপর হামলা এবং ভাঙচুর চালানোর ঘটনায় এক মাদকাসক্ত যুবককে দুটি পৃথক অপরাধে মোট ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বরগুনা সদর থানায় এসআই মো. নজরুল ইসলামের দায়ের করা দুটি অভিযোগ ও আদালতের রায় সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৬ অক্টোবর) বিকেলে বরগুনা পৌরসভাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইউসুফ আলীর বসতঘরে বসে তাঁর ছেলে মো. সুমন খলিফা মাদক সেবন করেন। এরপর মাদক কেনার টাকার জন্য মা মোসাঃ নিলুফা এবং দুই বোন নিশিতা শিমু ও সুমাইয়া আক্তার মিমকে বেদম মারধর করেন তিনি। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ত্রাস সৃষ্টি করেন।
খবর পেয়ে কিলো-০১ ডিউটিতে থাকা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কাউন্সিলর মো. ফারুক সিকদারের উপস্থিতিতে অভিযুক্ত সুমনকে আটক করে। এ ঘটনায় পুলিশ দুটি পৃথক মামলা দায়ের করে। প্রথম অভিযোগে দন্ডবিধির ৩২৩/৪২৭/৫০৬ ধারায় মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ আনা হয়। বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (সামারি ট্রায়াল) এ অভিযোগ আমলে নিয়ে দন্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিকে  ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  ১০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দ্বিতীয় অভিযোগে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২১ ধারা যুক্ত করা হয়। আসামির নেশাগ্রস্ততা যাচাইয়ে পরদিন বুধবার (৭ অক্টোবর) বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়। ল্যাব টেকনোলজিস্ট ডা. মারুফ হাসান মঞ্জুর দেওয়া প্রতিবেদনে আসামির দেহে ক্যানাবিনয়েড (THC) বা গাঁজা সেবনের সুনির্দিষ্ট প্রমাণ মেলে। বিজ্ঞ বিচারক এই অভিযোগেও সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (সামারি ট্রায়াল) এ অভিযোগ আমলে নিয়ে  আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরিবারের ওপর নির্যাতন ও মাদকের বিরুদ্ধে আদালতের এই যুগপৎ ও কঠোর রায় এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর

সামুদ্রিক নিরাপত্তা ও জেলেদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর

ad300