‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

  • প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ছবির ক্যাপশন: Speakers address the semi-annual Climate Advocacy Forum meeting at Barguna Press Club calling for women's participation and gender equality in climate action.
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি কমাতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, জলবায়ু মোকাবিলার পরিকল্পনা ও বাস্তবায়নে নারীদের শুধু উপকারভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের আওতায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্পের জেলা সমন্বয়ক মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট সেলিনা বেগম, ফেরদৌসী মহুয়া, হারুন আর রশিদ হাওলাদার এবং জাগোনারীর পরিচালক (প্রোগ্রাম) গোলাম মোস্তফা।

বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলীয় মানুষের জীবন ও জীবিকাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। এসব দুর্যোগে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও পারিবারিক দায়িত্ব পালনে বাড়তি চাপ তৈরি হয়।তাঁরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চলমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জলবায়ু ন্যায়বিচার, নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার তালতলীতে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু: ৪ পৃষ্ঠার

বরগুনার তালতলীতে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু: ৪ পৃষ্ঠার

ad300