ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে আদালতে হট্টগোলের অভিযোগে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : May 5, 2026 ইং
আমতলীতে আদালতে হট্টগোলের অভিযোগে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন: আমতলীতে আদালতে হট্টগোলের অভিযোগে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে হট্টগোল ও প্রতিপক্ষের আইনজীবীকে কটূক্তির অভিযোগে এক বাদীকে তাৎক্ষণিক ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জসিম উদ্দিন। আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে,গত রবিবার (৩ মে) একটি মামলার চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি চলাকালে বাদী জসিম উদ্দিন আদালতের অনুমতি ছাড়াই উত্তেজিত আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি প্রতিপক্ষের আইনজীবীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করেন। আদালতের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

এর ফলে আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত কোর্ট পুলিশকে তাকে আটক করার নির্দেশ দেন। পরে তার বক্তব্য ও স্বীকারোক্তি রেকর্ড করা হয়।

আদালত অবমাননা এবং বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর দায়ে জসিম উদ্দিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় আইনজীবী আলহাজ মো. নুরুল ইসলাম বলেন, আদালতের শৃঙ্খলা ও আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষায় বিচারকের এ সিদ্ধান্ত প্রশংসনীয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে বিয়ের কথাবার্তার জেরে রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের

আমতলীতে বিয়ের কথাবার্তার জেরে রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের

ad300