‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় মাদক-হানি ট্র্যাপের বিরুদ্ধে ডিবির বড় সফলতা: ২৪ ঘণ্টায় আটক ৭

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
বরগুনায় মাদক-হানি ট্র্যাপের বিরুদ্ধে ডিবির বড় সফলতা: ২৪ ঘণ্টায় আটক ৭ ছবির ক্যাপশন: মাদকমুক্ত বরগুনা গড়ার লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৫ মাদক কারবারি ও কুখ্যাত হানি ট্র্যাপ চক্রের ২ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
ad728

মো. মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধি: মাদকমুক্ত বরগুনা গড়ার প্রত্যয়ে আবারও বড় সফলতা দেখালো জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় ৪টি পৃথক অভিযানে ৫ মাদক কারবারি ও কুখ্যাত হানি ট্র্যাপ চক্রের ২ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি।  অভিযানগুলোতে সরাসরি নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ পিপিএম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রথম অভিযানটি চালানো হয় সদরের গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতি গ্রামে। ডিবির এসআই মোল্লা মোঃ জামাল উদ্দিনের টিম সেখানে হানা দিয়ে ২১ পিস ইয়াবা, বিক্রির ৬৪০ টাকা ও একটি মিশুক গাড়িসহ স্বপন ও তারেক নামে দুই মাদক কারবারিকে আটক করে। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকায় দ্বিতীয় অভিযানে বড় চালান ধরা পড়ে। এসআই মঞ্জুরুল হাসানের টিম "কাওসার স্টোর" এর সামনে চেকপোস্ট করে রুবেল সিকদার (৩৪) কে আটক করে। তার কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা, ৯ পিস ইয়াবা এবং একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। একই রাতে তৃতীয় অভিযানটি ছিল চাঞ্চল্যকর। সদর এলাকায় হানি ট্র্যাপ বা মধু ফাঁদ পেতে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করা চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে ডিবি। এসআই গোলাম হাফেজের নেতৃত্বে ভুক্তভোগীর লুণ্ঠিত মোবাইলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বরগুনা থানায় ১০৯/৩৮৪/৩৮৫/৫০৬ ধারায় মামলা (নং-২০) রুজু হয়েছে। এছাড়া জাকিরতবক এলাকায় রাত্রিকালীন চেকপোস্টে আরও ২ মাদকসেবীকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মুকিত হাসান বলেন, বরগুনায় কোনো মাদক তৈরি হয় না, সবই বাহিরের জেলা থেকে আসে। তাই শুধু বরগুনার ব্যবসায়ী নয়, বাইরের সাপ্লাইয়ারদেরও আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের টাকায় কেনা সম্পদও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদক ও প্রতারণামুক্ত নিরাপদ বরগুনা গড়তে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমের ভয়াবহতা: বরগুনায় সচেতনতামূলক

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমের ভয়াবহতা: বরগুনায় সচেতনতামূলক

ad300