ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

তালতলীতে এলজিইডির আয়বর্ধক প্রশিক্ষণ ও ৩ হাজার সুপারি-তালের বীজ রোপণ

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
তালতলীতে এলজিইডির আয়বর্ধক প্রশিক্ষণ ও ৩ হাজার সুপারি-তালের বীজ রোপণ ছবির ক্যাপশন: তালতলীতে এলজিইডির আয়বর্ধক প্রশিক্ষণ ও ৩ হাজার সুপারি-তালের বীজ রোপণ
ad728
তালতলী প্রতিনিধি: দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (CDRSSWRMP)-এর আওতায় Participatory Need Assessment of IGA Capacity Building বিষয়ক আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিইডি বরগুনার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে মোট ১০০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ ইনামুল কবীর। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আয়বর্ধক কর্মকাণ্ডের প্রয়োজন নিরূপণ, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকায়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণমূলকভাবে আয়বর্ধক কর্মকাণ্ড চিহ্নিতকরণ এবং প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে ৩ হাজার সুপারি গাছ ও তাল গাছের বীজ রোপণ করা হয়। আয়বর্ধক প্রশিক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপণের মতো কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে শালিশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ-

তালতলীতে শালিশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ-

ad300