বেতাগী প্রতিনিধি: মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে বরগুনার বেতাগীতে ঝাউবন দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ১ হাজার ৫০০টি ঝাউচারা বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়ের খাল স্লুইসগেট এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। এ সময় প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মোস্তাক আহমেদ, আলোছায়া নারী উন্নয়ন সংস্থার সভাপতি সায়েরা খাতুন রুবীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঝাউবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সবুজ বেষ্টনী ঝড়-জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সহায়ক হবে। কর্মসূচিতে স্থানীয় গ্রামবাসী ঝাউবন সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বেতাগীতে পরিবেশ সুরক্ষায় ১,৫০০ চারা বিতরণ:
- প্রকাশের সময় : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীতে পরিবেশ সুরক্ষায় ১,৫০০ চারা বিতরণ: নাইচ সোস্যাল ওয়েল ফেয়ারের উদ্যোগ #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News