বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মোঃ শান্ত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিয়ালিয়া এলাকায় দফাদার বাড়ির সামনে গর্জনবুনিয়া থেকে বাবুগঞ্জগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার মোঃ শান্ত শিয়ালিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত এনামুল হক (বারেক)। বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News