‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

২৮ বছরে চ্যানেল আই: বরগুনা প্রেসক্লাবে উৎসবের সঙ্গে সবুজের বার্তা

  • প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
২৮ বছরে চ্যানেল আই: বরগুনা প্রেসক্লাবে উৎসবের সঙ্গে সবুজের বার্তা ছবির ক্যাপশন: ২৮ বছরে চ্যানেল আই: বরগুনা প্রেসক্লাবে উৎসবের সঙ্গে সবুজের বার্তা
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: ‘সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মতবিনিময় সভার পাশাপাশি নেওয়া হয়েছে পরিবেশবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ। চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে জেলার বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ২৮টি বৃক্ষ।

আজ বুধবার (১ অক্টোবর ২০২৬)- সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন। এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল ও জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার এবং বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্। অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলার প্রতীক হিসেবে জেলার বিভিন্ন স্থানে ২৮টি বৃক্ষ রোপণ করা হয়। প্রতিটি গাছকে চ্যানেল আইয়ের পথচলার একেকটি বছরের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, সংবাদ, বিনোদন ও সংস্কৃতির পাশাপাশি সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রোপণ করা গাছগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে এবং চ্যানেল আইয়ের ২৮ বছরের পথচলার স্মারক হয়ে থাকবে। অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন বলেন, “বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত চ্যানেল আই আমাদের চ্যানেল, মাটি ও মানুষের চ্যানেল। ২৮ বছরের গৌরবময় পথচলায় চ্যানেল আই সততা, দায়িত্বশীলতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে।” তিনি চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, চ্যানেল আইয়ের সঙ্গে বরগুনার মানুষেরও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “চ্যানেল আই একটি ঐতিহ্যবাহী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। বরগুনার সার্বিক অসংগতি, অনিয়ম এবং সাধারণ মানুষের দাবি-দাওয়াগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে চ্যানেল আইয়ের প্রতি মানুষের প্রত্যাশা রয়েছে।”

তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজ ও পরিবেশের প্রতি সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি বরগুনার গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বক্তারা চ্যানেল আইয়ের ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘হৃদয়ে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ২৮ বছরের গৌরবময় পথচলায় চ্যানেল আইয়ের আগামী দিনের যাত্রা আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশার পাশাপাশি বরগুনায় রোপণ করা ২৮টি বৃক্ষ হয়ে উঠুক এই পথচলার সবুজ স্মারক—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

#চ্যানেলআই২৮ #সত্যসুন্দরপ্রকাশে #শুভজন্মদিনচ্যানেলআই #বরগুনা #সবুজেরবার্তা
#pressclub 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সরকারি হাসপাতালের অফিস সহ

বরগুনায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সরকারি হাসপাতালের অফিস সহ

ad300