ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Apr 18, 2026 ইং
বরগুনায় জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বরগুনা সদর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বরগুনা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোনেস মন্টু।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন। এছাড়া বক্তব্য দেন জেলা কৃষকদলের সভাপতি মাকসুদুর রহমান মানসু, সাধারণ সম্পাদক রেজবিউল হক রেজবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বরগুনার কৃষকদল অত্যন্ত সুগঠিত ও সক্রিয় সংগঠন। জেলার ইউনিয়ন ও পৌরসভাগুলোতে কৃষকদলের সক্রিয় কমিটি রয়েছে এবং দলীয় নির্দেশনায় সকল কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, কৃষকদলের কার্যক্রম অত্যন্ত ভালো ও সুসংগঠিত। বিভিন্ন উপজেলায় সংগঠনটি শক্তিশালী অবস্থানে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিটে কৃষকদলের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যারা কমিটিতে যুক্ত হয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। সে সময় অনেকে মামলা ও পুলিশের ভয়ে সংগঠনে নাম লেখাতে চাইতেন না। যারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে নতুন ও ভালো মানুষদের যুক্ত করলে দল আরও শক্তিশালী ও সংগঠিত হবে।

বরগুনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আবু ইউসুফ খান লিটন-এর সঞ্চালনায় সম্মেলনে সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌর কৃষকদল, ছাত্রদল, স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক ও চুরির অভিযোগে গ্রাম পুলিশের অপসারণ দাবিতে তালতলীতে বি

মাদক ও চুরির অভিযোগে গ্রাম পুলিশের অপসারণ দাবিতে তালতলীতে বি

ad300