সাইফ সোহেল, বিশেষ প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে নিয়মিত অনুপস্থিতি, পাঠদানে অবহেলা এবং বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করার গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, বিদ্যালয়টির শিক্ষকরা নিয়মিত ও নির্ধারিত সময়ে উপস্থিত হন না এবং শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান থেকেও বিরত থাকেন। বিশেষ করে সহকারী শিক্ষকদের মধ্যে প্রতিদিন কেউ না কেউ অনুপস্থিত থাকছেন। এমনকি বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করার মতো অনিয়মেরও প্রমাণ মিলছে। এ ধরনের অনিয়মের কারণে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন মারাত্মতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে এলাকার একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "শিক্ষকদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আমাদের সন্তানদের পড়াশোনা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। দ্রুত এর প্রতিকার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।" স্থানীয় এক সচেতন নাগরিক জানান, "স্কুলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করা অপরাধের শামিল। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা যায় না।" এ বিষয় ডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত হোসেন বলেন, একটি ভূল বোঝা বুজি হয়েছিল। পরে আজ বৈঠকের মাধ্যমে তা সমাধান করা হয়েছে। এ প্রসঙ্গে বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "অভিযোগটি আমাদের হাতে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই সরেজমিন তদন্ত করে দৈনিক উপস্থিতি, হাজিরা খাতা ও ছুটির রেকর্ড যাচাই করা হবে এবং সত্যতা পেলে দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।" দ্রুত যথাযথ তদন্ত ও আইনি পদক্ষেপের মাধ্যমে বিদ্যালয়টির শৃঙ্খলা ফিরে আসবে বলে এলাকাবাসী ও অভিভাবক মহল আশা প্রকাশ করছেন।
বরগুনা ডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত ও হাজিরা খাতায় জালিয়াতির অভিযোগ
- প্রকাশের সময় : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Allegations of Irregularities and Attendance Register Forgery Against Teachers at Dema Govt Primary School, Barguna | Daily Sesh Katha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News