‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : Nov 7, 2026 ইং
আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছবির ক্যাপশন: আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ad728

আমতলী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা পরিষদ ডাকবাংলোর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সেনানিবাসে বন্দি হন। ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হয়। বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মাস্টার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. সামসুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাজ আহসান মুসা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কালাম মেম্বার, পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তাপস খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব ইসলাম, কুকুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসায়ন মুরাদ, চাওড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোমেন আকন, আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য রাসেল আকনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদকে কেন্দ্র করে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮ এর বিশেষ নিরাপত্

ঈদকে কেন্দ্র করে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮ এর বিশেষ নিরাপত্

ad300