ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বেতাগীতে পলিথিনের ঝুপড়ি থেকে দোচালা বাড়ি: বদলে গেল মারিয়ার পারিবারিক জীবন

  • প্রকাশের সময় : Aug 18, 2026 ইং
বেতাগীতে পলিথিনের ঝুপড়ি থেকে দোচালা বাড়ি: বদলে গেল মারিয়ার পারিবারিক জীবন ছবির ক্যাপশন: বেতাগীতে পলিথিনের ঝুপড়ি থেকে দোচালা বাড়ি: বদলে গেল মারিয়ার পারিবারিক জীবন
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চপখালী গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া দীর্ঘদিন মা ও বৃদ্ধা দাদির সঙ্গে পলিথিন ও বাঁশের তৈরি জরাজীর্ণ ঘরে বসবাস করছিল। বৃষ্টি ও ঝড়ে ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বই-খাতা নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগতে হতো পরিবারটিকে। পরিবারটির দুর্দশা স্থানীয় সাংবাদিক ও হোপ-কেয়ারের প্রতিষ্ঠাতা মো. সামিম সিকদারের নজরে এলে তিনি উদ্যোগ নিয়ে তহবিল সংগ্রহ শুরু করেন। পরে বিভিন্ন ব্যক্তি, সমাজসেবী ও প্রতিষ্ঠানের সহযোগিতায় মারিয়ার পরিবারের জন্য নির্মাণ করা হয় একটি নিরাপদ দোতলা টিনের বাড়ি।

নতুন বাড়ি পেয়ে মারিয়া ও তার পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মারিয়া জানায়, এখন সে নিরাপদে পড়াশোনা করতে পারবে এবং ভবিষ্যতে সমাজের জন্য কাজ করতে চায়। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ সাদ্দাম হোসেনও এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁর মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের জীবনমান বদলে দেওয়া সম্ভব।

পলিথিনের ঝুপড়ি থেকে দোতলা বাড়িতে ওঠার এই ঘটনা মানবিক সহায়তা ও সামাজিক উদ্যোগের একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনা জেলার ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় নতুন সার ডিলার নিয়োগ

বরগুনা জেলার ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় নতুন সার ডিলার নিয়োগ

ad300