‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা

বরগুনায় টানা বর্ষণে কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা, পানিতে পচছে আমন ধান

  • প্রকাশের সময় : Nov 24, 2026 ইং
বরগুনায় টানা বর্ষণে কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা, পানিতে পচছে আমন ধান ছবির ক্যাপশন: Waterlogged paddy fields and damaged crops illustrate heavy rain impacts on agriculture in Bangladesh.
ad728

বরগুনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বরগুনায় আমন ধান, আগাম তরমুজ ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজে পচতে শুরু করায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। নষ্ট হচ্ছে তরমুজের চারাও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বরগুনায় ১ লাখ ৬৩৩ হেক্টর জমিতে আমন ধান এবং ১ লাখ ২ হাজার ৬১৪ হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে। পাশাপাশি ৮ হেক্টর জমিতে আগাম তরমুজের চারা রোপণ করা হয়েছে।

তালতলীর গাবতলী এলাকার কৃষক মান্নান হাওলাদার জানান, ২১ একর জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। বৃষ্টির আগে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া আরও ১০ একর জমির ধান ডুবে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে আগাম তরমুজ চাষি লিমন গাজী জানান, বৃষ্টির পানিতে অধিকাংশ তরমুজের চারা নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। নতুন করে বীজ বপন করে চারা তৈরি করতে হবে। এদিকে জলাবদ্ধতার কারণে শীতকালীন সবজি রোপণ ও বোরো বীজতলা প্রস্তুত ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় ফসলের শিকড় পচা ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বামনায় ১২৫ পিচ ইয়াবাসহ আটক ৫জন

বরগুনার বামনায় ১২৫ পিচ ইয়াবাসহ আটক ৫জন

ad300