বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘গ্রামবাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। আগামী ৩ থেকে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ও আবৃত্তির আয়োজন থাকবে। এছাড়া ৬ অক্টোবর চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় বই কেনায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে।
বরগুনায় ‘গ্রামবাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’
- প্রকাশের সময় : Oct 2, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ‘গ্রামবাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News