বরগুনা সদর উপজেলার ক্রোক সার-গুদামের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ সকল যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেছেন। ছবিতে থাকা ব্যক্তি গাড়ির চালক বলে জানা গেছে। কেউ যদি তাঁকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার ব্যবস্থা করার অনুরোধ জানানো হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
বরগুনা সদরে সড়ক দুর্ঘটনায় চালকসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত!
- প্রকাশের সময় : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনা সদরে সড়ক দুর্ঘটনায় চালকসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News