ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে বয়স্ক ভাতা ও জেলে কার্ডের নামে অর্থ আত্মসাতের অভিযোগ!

  • প্রকাশের সময় : Mar 26, 2026 ইং
আমতলীতে বয়স্ক ভাতা ও জেলে কার্ডের নামে অর্থ আত্মসাতের অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে বয়স্ক ভাতা ও জেলে কার্ডের নামে অর্থ আত্মসাতের অভিযোগ!
ad728


আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতা ও জেলে কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোহাগ নামে এক ব্যক্তি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. নুরজাহান বেগম জেলে কার্ড ও বয়স্ক ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকা করে নিয়েছেন। তবে টাকা নেওয়ার পরও ভুক্তভোগীরা এখন পর্যন্ত কোনো কার্ড বা ভাতার সুবিধা পাননি।

ভুক্তভোগীরা জানান, তারা ইউপি সদস্যের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিভিন্ন সময় ‘আজ-কাল’ বলে সময়ক্ষেপণ করে আসছেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সাংবাদিকরা ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

১নং ওয়ার্ডের ভুক্তভোগী চাননবরু বলেন, “আমার ছেলে মারা গেছে তিন সন্তান রেখে। আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে চাউলের কার্ডে নাম দেওয়ার কথা বলে। কিন্তু আমি এখনো কোনো চাউল পাইনি।”

আরেক ভুক্তভোগী মানিক তালুকদার বলেন, “চাউল দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। কিন্তু চাউলও পাইনি, টাকাও ফেরত পাইনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য মোসা. নুরজাহান বেগম বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,ত

হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,ত

ad300