ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু!

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু! ছবির ক্যাপশন: বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু!
ad728
বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় ধানখেতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢুষখালী গ্রামের বাসিন্দা মো. খালেক দফাদার (৫৫) তাঁর ধানখেতে ইঁদুরের উপদ্রব কমাতে বৈদ্যুতিক তার দিয়ে একটি ফাঁদ তৈরি করে রেখেছিলেন। বৃহস্পতিবার সকালে কৃষিকাজের জন্য ওই ধানখেতে যান শাহআলম ফকির। পরে সন্ধ্যার দিকে স্থানীয় এক ব্যক্তি তাঁকে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বামনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেছে। বামনা থানার পুলিশ জানিয়েছে, মরদেহ থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ফসল রক্ষার নামে এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ স্থাপন জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক

বরগুনায় নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক

ad300