ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

অসুস্থ আমানউল্লাহ আমানের মা: খোঁজ নিলেন তারেক রহমান

  • প্রকাশের সময় : Jun 2, 2026 ইং
অসুস্থ আমানউল্লাহ আমানের মা: খোঁজ নিলেন তারেক রহমান ছবির ক্যাপশন: অসুস্থ আমানউল্লাহ আমানের মা: খোঁজ নিলেন তারেক রহমান
ad728
বরগুনা প্রতিনিধি: দুই সন্তানের মুক্তির অপেক্ষায় থাকা ছাত্রদল নেতা আমানউল্লাহ আমানের মা আম্বিয়া খাতুন হাসপাতালে ভর্তি হয়েছেন; তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুই সন্তানের মুক্তির আশায় আদালতের বারান্দায় দীর্ঘ সময় কাটানো ৭৫ বছর বয়সী আম্বিয়া খাতুন অসুস্থ হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৮ মে তিনি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন আম্বিয়া খাতুনের ছোট ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

গত ১ জুন রাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি চিকিৎসক দল তারেক রহমানের পক্ষ থেকে হাসপাতালে আম্বিয়া খাতুনকে দেখতে যান। এ সময় চিকিৎসক দল তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তারা আমানউল্লাহ আমান ও তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আম্বিয়া খাতুনের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর আলোচিত পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হন ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান। তাকে ধরতে না পেরে এর আগে তার বড় ভাই শহীদুল্লাহ মুসুল্লিকে গ্রেপ্তার করে পুলিশের সিটিটিসি ইউনিট। এই মামলায় রিমান্ডে থাকা অবস্থায় আমানের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। সেই দুঃসময়েও আমানের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তারেক রহমান। আম্বিয়া খাতুনের জীবনসংগ্রাম ও দুই সন্তানের মুক্তির প্রতীক্ষার বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক:

বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক:

ad300