ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jun 8, 2026 ইং
বরগুনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বদরখালী মৎস্যচাষী কল্যাণ সমবায় সমিতি, বাওয়ালকর এলাকায় গত সোমবার (৮ জুন) কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব মোকাবিলা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, নৈতিক মূল্যবোধের পুনরুজ্জীবন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

বরগুনা জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। অনুষ্ঠানে বক্তারা কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, সরকারি সেবাসমূহের সুবিধা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তথ্যভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এ সময় কৃষক ও মৎস্যচাষীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য বিষয়ভিত্তিক ডকুমেন্টারিসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।সমাবেশে স্থানীয় কৃষক, মৎস্যচাষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুব

তালতলীতে ঘাট দখল নিয়ে সংঘর্ষ: মাঝিকে পিটিয়ে আহত ও ট্রলার ডুব

ad300