ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটায় ইতালিপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা লুট!

  • প্রকাশের সময় : Jul 4, 2026 ইং
পাথরঘাটায় ইতালিপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা লুট! ছবির ক্যাপশন: পাথরঘাটায় ইতালিপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা লুট!
ad728
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রী-ছেলেকে, জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভায় এক ইতালিপ্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল প্রবাসীর স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।  গত শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরইতলা এলাকায় ইতালিপ্রবাসী মো. আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, রাতের কোনো এক সময় ছয় থেকে সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা প্রবাসীর স্ত্রী ও ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। প্রবাসীর স্ত্রী মিম বলেন, পরিবারের সবাই তখন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ শরীরে থাকা সব স্বর্ণালংকার খুলে নেয়। পরে ঘরের খাটের পাটাতনের নিচে লুকিয়ে রাখা স্বর্ণালংকারও খুঁজে বের করে নিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, ডাকাতদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল। তারা কাউকে চিৎকার করার সুযোগ দেয়নি। আগের দিন ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের বিষয়েও ডাকাতরা অবগত ছিল বলে দাবি করে তিনি বলেন, “ডাকাতরা পরিকল্পিতভাবেই এসেছে। তারা জানত ঘরে নগদ টাকা রয়েছে এবং সেটিও নিয়ে গেছে।”

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আলীম। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

ad300