আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে জালে প্যাঁচানো একটি নির্বিষ দাঁড়াস সাপ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয়রা সাপটিকে জালে আটকে থাকতে দেখে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র হটলাইনে খবর দেন। পরে বন্যপ্রাণী পরিদর্শক ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আব্দুল্লাহ আস সাদিকের দিকনির্দেশনায় সংগঠনের রেসকিউয়াররা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। দীর্ঘ সময় জালে আটকে থাকায় সাপটির শরীরে ক্ষত সৃষ্টি হয়। উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হলে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার!
- প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে জালে আটকে থাকা ক্ষতবিক্ষত দাঁড়াস সাপটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News