আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে নতুন বাজার বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল নোমান জনি গাজী (২৮) ও মোহাম্মদ রাসেল খান (২৪)কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এসআই শওকত হোসেনের নেতৃত্বে আঠারগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গোডাঙ্গার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজাসহ মো. রাজিব (১৯)কে গ্রেপ্তার করা হয়।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News