বরগুনা জেলা প্রতিনিধি: “রুপালী মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি---
বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও উপস্থাপনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুস সাকুর, সংগ্রামের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা, অবৈধ আহরণ বন্ধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News