বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে মলিনা আক্তার (প্রায় ৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে- এ ঘটনায় নিহতের স্বজনরা হত্যার অভিযোগ তুললেও প্রতিবেশীদের একাংশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে স্বামী নিজাম উদ্দিন পলাতক রয়েছেন! নিহত মলিনার ভাই জানান, প্রায় ২৫ বছর আগে তালতলী উপজেলার বগী গ্রামের নিজাম উদ্দিনের সঙ্গে মলিনা আক্তারের বিয়ে হয়। পরে নিজাম বরগুনা সদর উপজেলার বাওয়ালকর গ্রামে জমি কিনে বসবাস শুরু করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলের বিয়ে হয়েছে এবং দুই মাস আগে একমাত্র মেয়েরও বিয়ে হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (৫ আগস্ট) বিকেলে মলিনা আক্তার পাশের বাড়িতে গেলে এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। পরে আসরের নামাজের পর ঘরের ভেতর মলিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা -
এদিকে নিহতের স্বজনদের দাবি, মলিনাকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে প্রতিবেশীদের একাংশের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন!
ঘটনার পর থেকেই স্বামী নিজাম উদ্দিন পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে,,
দৈনিক শেষকথা Seshkatha News