ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় জাল দলিলে সরকারি খাল ও জমি বিএস রেকর্ডের অভিযোগ!

  • প্রকাশের সময় : Aug 14, 2026 ইং
বরগুনায় জাল দলিলে সরকারি খাল ও জমি বিএস রেকর্ডের অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায় জাল দলিলে সরকারি খাল ও জমি বিএস রেকর্ডের অভিযোগ!
ad728
সিনিয়র স্টাফ রিপোর্টার (জাহাঙ্গীর কবির): বরগুনার তালতলী উপজেলার ছোটবগী মৌজায় জাল দলিল ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমি বিএস খতিয়ানে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগে বলা হয়েছে, এসএ নকশাভুক্ত ১ নম্বর খাস খতিয়ানের ২৫২৭, ২৫৩৮ ও ২৬১২ নম্বর দাগে প্রায় ৪ দশমিক ৮৫ একর সরকারি খাল রয়েছে। তবে বিএস জরিপের সময় খালের একটি অংশ ব্যক্তিমালিকানায় রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অন্য কয়েকটি খতিয়ানের জমিও প্রকৃত মালিকদের পরিবর্তে গোলাম মোস্তফার নামে রেকর্ডের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, সরকারি খালটি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সেচের কাজে ব্যবহৃত হয়ে আসছে। তাই কথিত অবৈধ রেকর্ড বাতিল করে খালটি সরকারের নামে এবং ব্যক্তিমালিকানাধীন জমি প্রকৃত মালিকদের নামে রেকর্ড করার দাবি জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা হাওলাদার বলেন, বৈধ কাগজপত্রের ভিত্তিতেই বিএস রেকর্ড হয়েছে এবং তিনি কোনো জাল দলিল তৈরি করেননি।

তালতলী উপজেলা প্রশাসন জানিয়েছে, রেকর্ড, নকশা, মাঠ জরিপ ও সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের

তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের

ad300