ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বহুল প্রতীক্ষিত আমতলীর-গুলিশাখালী সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণে LGED-র পরিদর্শন

  • প্রকাশের সময় : Jul 23, 2026 ইং
বহুল প্রতীক্ষিত আমতলীর-গুলিশাখালী সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণে LGED-র পরিদর্শন ছবির ক্যাপশন: বহুল প্রতীক্ষিত আমতলীর-গুলিশাখালী সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণে LGED-র পরিদর্শন
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত আমড়াগাছিয়া বাজার (আরএইচডি) সংলগ্ন খেকুয়ানি-গুলিশাখালী সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বরগুনার কর্মকর্তারা। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডি, বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার, আমতলী উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদার এবং সেতুর সুবিধাভোগী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

পরিদর্শনকালে কর্মকর্তারা অ্যাপ্রোচ সড়ক নির্মাণের অগ্রগতি, কারিগরি দিক এবং দ্রুত বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুটি চালু হলে খেকুয়ানি, গুলিশাখালীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। এ সময় এলজিইডির কর্মকর্তারা জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অ্যাপ্রোচ সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে সেতুটি যান চলাচলের জন্য উপযোগী হবে এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতায় দ্রুত অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে বহুল প্রতীক্ষিত খেকুয়ানি-গুলিশাখালী সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জনজীবনেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনদুর্ভোগ এড়াতে বরগুনার বালিয়াতলীতে কালভার্টের দাবি: ঝুঁকিপ

জনদুর্ভোগ এড়াতে বরগুনার বালিয়াতলীতে কালভার্টের দাবি: ঝুঁকিপ

ad300