ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন : চীফ হুইপ নুরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন : চীফ হুইপ নুরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন : চীফ হুইপ নুরুল ইসলাম মনি
ad728
আতিকুর রহমান ইশতি, বার্তা সম্পাদক (দৈনিক শেষকথা) : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি বলেছেন, সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটি-র মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা।

চীফ হুইপ বলেন, সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় প্রায় চার হাজার নতুন কর্মকর্তা নিয়ে কার্যক্রম শুরু করে এবং সরকারের মেয়াদ শেষে তারা দায়িত্ব ছেড়ে দেন। এর মাধ্যমে সরকার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও কার্যকর হয়।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।

বিভাজনের রাজনীতি পরিহার করে সরকার অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের উদাহরণ টেনে চীফ হুইপ বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐকমত্য থাকলে জ্বালানি সংকটসহ যে কোনো সমস্যার সমাধান সম্ভব।
উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের উপকূলীয় জেলাগুলোর উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় অথবা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বায়ুবিদ্যুৎ প্রকল্প, পর্যটন শিল্প, গভীর সমুদ্রবন্দর, মৎস্য আহরণ ও সংরক্ষণ, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার উন্নয়নে যে কেউ কাজ করলে তিনি তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

উক্ত সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে বরগুনায় সাম্প্রতিক সময়ে এক শিশুর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

চীফ হুইপ আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি এক বছর পর্যন্ত স্থগিতকরণসহ শতাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
পরবর্তীতে তিনি শিল্পকলায় কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর বরগুনায় অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী ও বক্তব্য প্রদান করেন।

বেতাগী সফরকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেন তিনি। তখন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বেতাগীর সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, বরগুনা প্রেসক্লাব-এর সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি ও ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়

বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়

ad300