‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বরগুনায় চিপসের প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা: মাদক ব্যবসায়ী ‘কবুতর ইব্রাহিম’ আটক!

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
বরগুনায় চিপসের প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা: মাদক ব্যবসায়ী ‘কবুতর ইব্রাহিম’ আটক! ছবির ক্যাপশন: বরগুনায় চিপসের প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা: মাদক ব্যবসায়ী ‘কবুতর ইব্রাহিম’ আটক!
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় চিপসের প্যাকেটে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ইব্রাহিম খলিল ওরফে ‘কবুতর ইব্রাহিম’ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। তল্লাশির সময়ে তার ব্যাগে থাকা অস্বাভাবিক ভারী একটি চিপসের প্যাকেট থেকে ৫টি ছোট প্যাকেটে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। আটক ইব্রাহিম বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে ইয়াবা এনে বরগুনায় বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, ইব্রাহিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বামনা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রস্তুতিমূলক সভা অন

বামনা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রস্তুতিমূলক সভা অন

ad300