ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২

  • প্রকাশের সময় : Jul 30, 2026 ইং
বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ ছবির ক্যাপশন: বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই বরগুনা থানার একটি চৌকস দল আদাবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় আরও দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। অভিযানে উদ্ধার করা হয় নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে রয়েছে কানের দুল, পাশা, রিং, ঝুমকা, নেকলেস, গলার চেইন ও একাধিক স্বর্ণের আংটি। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং অটোরিকশাটির মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সকল আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯, ৪১৩ ও ৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় ৩২৮ ধারায় একটি মামলা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি কিংবা অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

ad300