ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 30, 2026 ইং
বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সরকার, Green Climate Fund (GCF), German Cooperation এবং KfW-এর অর্থায়নে বাস্তবায়নাধীন Climate Resilient Infrastructure Mainstreaming Project (CRIMP) প্রকল্পের আওতায় বরগুনা জেলার W-02 ও W-03 প্যাকেজের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) এলজিইডি বরগুনার “কামরুল ইসলাম সিদ্দিক” মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CRIMP প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বরিশাল বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ রহমত-ই-খুদা, CRIMP প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মেহমুদ মোর্শেদ উল আমিন, টিম লিডার উমর ফারুক খান (ইন্টারন্যাশনাল), রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল (ইন্টারন্যাশনাল), ডেপুটি টিম লিডার মোঃ মোকসেদ আলম, কনসালটেন্ট ট্রেনিং এক্সপার্ট বান্দা হাফিজ, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, সহকারী প্রকৌশলী তাপস কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া উপজেলার প্রকৌশলীদের মধ্যে তালতলীর উপজেলা প্রকৌশলী শাখাওয়াত হোসেন, বেতাগীর উপজেলা প্রকৌশলী তৌফিক আজিজ, বরগুনা সদরের উপজেলা প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, বামনার উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এবং পাথরঘাটার উপজেলা প্রকৌশলী মোঃ সাদেকুর রহমান উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন ডেপুটি রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মুরাদউদ্দৌলা, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী (CRIMP) মোঃ সাইফুল ইসলাম, বিভিন্ন উপজেলার উপ-সহকারী প্রকৌশলী, DMS কনসালটেন্টের ১৩ জন জুনিয়র ও সাইট ইঞ্জিনিয়ার, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ওরিয়েন্টেশন কর্মসূচিতে CRIMP প্রকল্পের আওতায় বরগুনা জেলায় ১৫টি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, ৬টি সাইক্লোন শেল্টারের পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) এবং ৩০ কিলোমিটার ইউনিব্লক ও বিটুমিনাস কার্পেটিং (BC) সড়ক নির্মাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে ঠিকাদারদেরকে অনুমোদিত ডিজাইন স্ট্যান্ডার্ড অনুসরণ করে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয় এবং KfW-এর নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হলে বরগুনার দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নত হবে। একই সঙ্গে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের জন্য আরও নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে বরগুনা জেলার উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আরও সক্ষম হয়ে উঠবে এবং টেকসই অবকাঠামোগত উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300