আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেছেন অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেফফাত নুর।
গত সোমবার (১৪ জুলাই) তিনি সরেজমিনে সেতুটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী, আমতলী উপজেলা প্রকৌশলী, প্রকল্পের পরামর্শক, ঠিকাদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী এলাকার বাসিন্দারা। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক সেতুর নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। সেতুটি নির্মিত হলে স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে এবং এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News